| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুলডোজার দিয়ে মাংসের দোকান গুঁড়িয়ে দিলো বিজেপি কর্মীরা

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 60682 বার পঠিত
বুলডোজার দিয়ে মাংসের দোকান গুঁড়িয়ে দিলো বিজেপি কর্মীরা

বিধানসভা নির্বাচনের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে কলকাতার নিউ মার্কেট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি মাংসের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে, যেখানে বুলডোজার ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মিছিল চলাকালে একটি দোকান ভাঙচুর করা হচ্ছে। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করে বলেন, পুলিশের অনুমতি নিয়েই বিজয় মিছিল অনুষ্ঠিত হলেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে দোকানটি ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনাটিকে ‘উদ্‌যাপনের নামে সহিংসতা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

অন্যদিকে কলকাতা পুলিশ (লালবাজার) জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি থাকলেও সেখানে বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচনের আগে থেকেই খাদ্যাভ্যাস ও সামাজিক ইস্যু ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনের পর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউ মার্কেটসহ আশপাশের সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এবং আগামী দিনে এটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪