| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহায়ক চন্দ্রনাথকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে : শুভেন্দু

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 60807 বার পঠিত
সহায়ক চন্দ্রনাথকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর পদে আসীন হতে যাওয়ার আগেই বড় ধরনের দু:সংবাদের মুখে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে যখন জয়জয়কার অবস্থা, ঠিক তখনই তার সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।

বুধবার (৬ মে) রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের একটি হাসপাতালে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, তার সহায়ক (পিএ) হিসেবে কর্মরত চন্দ্রনাথ রথকে দীর্ঘ কয়েক দিন ধরে ‘রেকি’ করে পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ।

এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, “মৃতের পরিবারের দেখাশোনা এবং আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব দল বহন করবে।” তবে তদন্তের স্বার্থে এখনই চন্দ্রনাথ রথের মৃত্যু নিয়ে কোন মন্তব্য করেননি তিনি। 

আরও পড়ুন-

ট্রাম্পকে ধন্যবাদ পাকিস্তানের

রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের গোপনীয়তা বজায় রাখতে পুলিশ এর বেশি কিছু জানায়নি। 

সহকর্মী নিহতের ঘটনায় ক্ষোভ থাকলেও দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শুভেন্দু অধিকারী আশা প্রকাশ করেন যে, দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে। কাউকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি এলাকায় শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন। গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট এলাকায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪