| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 60767 বার পঠিত
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তির পথ অনেকটাই উন্মুক্ত হতে পারে। খবর রয়টার্সের।

বুধবার (৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তেহরান প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তিতে আগ্রহী বলেই তিনি মনে করেন। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। চুক্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।”

তবে আলোচনার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরান যদি সর্বশেষ মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা শুরু করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমতে পারে। তবে চূড়ান্ত চুক্তির আগে দুই পক্ষকেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় দিতে হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪