যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় বুধবার (০৬ মে) দুপুর ২টায় টাম্পায় অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হলে তারা আগামীকাল (৭ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে যা ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-
একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে বলে জানিয়েছেন প্রেস মিনিস্টার।
বাংলাদেশ সরকার হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে। গত ৪ মে জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছুলে তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন।
এফ এ/আয়না