| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোটে যাবে না থালাপতি বিজয়

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 60576 বার পঠিত
সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোটে যাবে না থালাপতি বিজয়

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল আরভি আরলেকারের বাসভবনে গিয়েছেন থালাপতি বিজয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজভবনে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যপাল বিজয়ের কাছ থেকে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা ও জোট সমর্থন নিয়ে বিস্তারিত জানতে চান। বৈঠকে তিনি জানতে চান কোন কোন রাজনৈতিক দল টিভিকেকে সমর্থন দেবে এবং সংখ্যাগরিষ্ঠতা কীভাবে নিশ্চিত করা হবে।

জবাবে থালাপতি বিজয় জানান, কংগ্রেসের ৫ জন বিধায়ক ইতোমধ্যে তার সঙ্গে আছেন। তবে তাতেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে প্রশ্নের মুখে পড়লে তিনি জানান, তিনি আস্থা ভোট বা ‘ফ্লোর টেস্ট’-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বর্তমান হিসাব অনুযায়ী, টিভিকে’র ১০৮টি আসনের সঙ্গে কংগ্রেসের ৫টি আসন যোগ হলে মোট সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৫টি আসন কম। ফলে সরকার গঠনের জন্য এখন ছোট কয়েকটি দলের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামপন্থী দল সিপিআই, ভিসিকে এবং পিএমকে’র মতো দলগুলোর সমর্থন পেলে বিজয়ের জোটের আসন সংখ্যা ১২৩-এ পৌঁছাতে পারে। তবে আদর্শগত জটিলতা ও জোট রাজনীতির সমীকরণ এই সমর্থন নিশ্চিত করাকে কঠিন করে তুলছে।

বিশেষ করে পিএমকে’র সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা এবং ভিসিকে’র সঙ্গে ডিএমকে জোটে থাকার কারণে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এর মধ্যেই টিভিকে নেতৃত্ব ঘোষণা করেছে, তারা কোনো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোটে যাবে না কংগ্রেসের শর্ত মেনে এই অবস্থান নিয়েছে দলটি।

এ পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে সরকার গঠনের অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর রয়েছে পরবর্তী রাজনৈতিক আলোচনার দিকে, যেখানে নির্ধারিত হবে বিজয় নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পথে এগোতে পারবে কি না।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪