| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ওপর আবারও হামলার স্পষ্ট ইঙ্গিত ইসরায়েলের

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 60087 বার পঠিত
ইরানের ওপর আবারও হামলার স্পষ্ট ইঙ্গিত ইসরায়েলের

ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানের কথা জানিয়ে বলেছেন ইরানে বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চান তারা। ইসরায়েলি গণমাধ্যমকে বুধবার (৬ মে) আইপিবিসি জানিয়েছে, তেলআবিবের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতায় কার্যকর কোনো ফল আসবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন-  

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে বলে উল্লেখ করা হয় এক প্রতিবেদনে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা এ লক্ষ্য সামনে রেখে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন যেখানে ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তার মাধ্যমে ইরানের ওপর আবারও হামলা চালানোর ইঙ্গিত স্পষ্ট করে সব ধরনের বিকল্প পথ খোলা রাখছে।


এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪