আজ ভোরে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। অগ্ন্যুৎপাতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়লে ২০ জন পর্বতারোহীর নিখোঁজের পাশাপাশি ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্বতারোহীর মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানা গেছে। উদ্ধার কর্মকর্তা ইওয়ান রামদানি জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে তবে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আগ্নেয়গিরির তৎপরতা বেড়ে যাওয়ায় ১৭ এপ্রিল থেকে বিজ্ঞানীরা এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন। সরকারি ভূতত্ত্ব সংস্থার প্রধান লানা সারিয়া জানান, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠে যায় এবং বড় গর্জনের শব্দ শোনা যায়। আগ্নেয়গিরির ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় আশপাশের আবাসিক এলাকা ও টোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাই বৃষ্টির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-
তামিলাগা ভেট্রি কাজাগমের হুঁশিয়ারি
স্থানীয় পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু বলেছেন, অগ্ন্যুৎপাতে দুইজন সিঙ্গাপুরীয় পর্বতারোহী মারা গেছেন। উদ্ধারকারীরা পর্বতারোহীদের উদ্ধারের জন্য কর্মীরা সরঞ্জামসহ একটি স্ট্রেচার বহন করে পাহাড় বেয়ে উঠছেন। মাউন্ট ডুকোনো থেকে পর্বতারোহীদের সরিয়ে আনতে পুলিশ কর্মকর্তাদেরও মোতায়েন করা হয়েছে।
এফ এ/আয়না