| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলানি শিরাজ ও রামা দুয়াজির বাদানুবাদ

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 58349 বার পঠিত
মেলানি শিরাজ ও রামা দুয়াজির বাদানুবাদ

 ‘মিস ইসরাইল’ মেলানি শিরাজ। নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডি রামা দুয়াজির সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাৎ ও আলাপচারিতার কথা জনসমক্ষে প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই সুন্দরীর দাবি ফার্স্ট লেডির কট্টর ইসরাইলবিরোধী অবস্থানের কারণে তার মুখোমুখি হয়েছিলেন তিনি। 

রামা দুয়াজি পেশায় শিল্পী ও চিত্রশিল্পী। দীর্ঘদিন ধরেই  রামা সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনপন্থি এবং ইসরাইলবিরোধী অধিকারকর্মী হিসেবে পরিচিত থাকায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে তার সোচ্চার মানবিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে এর আগেও নানা আলোচনা হয়েছে।

আরও পড়ুন- 

ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

নিউ ইয়র্কে ইসরাইলি কনসুলেটের স্বাধীনতা দিবস উদযাপনে একটি ক্যাফেতে আকস্মিকভাবে রামা দুয়াজির সঙ্গে মেলানি শিরাজের দেখা হলে পরিচয় দিলে কথা বলেতে ও ছবি তুলতে রাজু হন।  মেলানি নিজেকে একজন ইসরাইলি এবং বর্তমানের ‘মিস ইসরায়েল’ পরিচয় দিলে ফার্স্ট লেডি রামা দুয়াজির আচরণের ধরন বদলে যায়। রামা দুয়াজি মেলানির সঙ্গে দীর্ঘ করতে আগ্রহী  না থাকায় তিনি কি কখনো এর আগে কোনো ইসরাইলির সঙ্গে কথা বলেছেন? প্রশ্নের জবাবে তাচ্ছিল্যের সুরে ‘হ্যাঁ, বলে কিছুটা উদাসীনভাবে মাথা নেড়ে এড়িয়ে যান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ইন্টারনেটে বিতর্কের ঝড়। অনেকের মতে একজন ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের আলাপচারিতাকে জনসমক্ষে এনে শিরাজ ফার্স্ট লেডির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে পরিস্থিতিকে ঘোলাটে করেছেন।

জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এর আগেও তার কড়া ইসরাইলবিরোধী মন্তব্যের জন্য তোপের মুখে পড়ে ২০২৬ সালের এপ্রিলে তার পুরোনো কিছু বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন এবং স্বীকার করেছিলেন যে সেই বক্তব্যগুলো অনেকের জন্য পীড়াদায়ক ছিল।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪