| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেফতার

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 58917 বার পঠিত
গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেফতার

ইসরায়েলে তিন সেনাসদস্য ও একজন সাধারণ নাগরিককে ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সংবেদনশীল স্থানে গোপনে ছবি ও ভিডিও ধারণ করার অপরাধে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত ও পুলিশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে ।  

আরও পড়ুন-   

মেলানি শিরাজ ও রামা দুয়াজির বাদানুবাদ

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট শুক্রবার জানিয়েছে, অভিযুক্তরা শুরু থেকেই ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করতেন এবং সেখানকার বিভিন্ন স্পর্শকাতর স্থানের ছবি তুলে ইরানি এজেন্টদের কাছে দিয়েছেন।

অভিযুক্তদের কয়েকজন স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করায় তাদের গত মার্চ মাসে গ্রেফতার করা হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাদের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিলেও সেনা বাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুদের এ ধরনের তৎপরতা রুখে দিতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল।

 এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪