| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা মোদির

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 57454 বার পঠিত
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা মোদির

 পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের আবহে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে কলকাতায়  ব্রিগেডের সভাস্থলে পৌঁছে মঞ্চে প্রবেশের সময় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তার দুই পাশে ছিলেন। মঞ্চে উঠে প্রধানমন্ত্রী মোদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর এই বিশেষ দিনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। 

প্রধানমন্ত্রীর সফর এবং শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিণত হয় রাজনৈতিক তারকাদের এক মিলনমেলায়। অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং চিরাগ পাসোয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন-

শুভেন্দুর শপথের দিনে পাল্টা কর্মসূচিতে মমতা

কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ ছাড়াও রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে অগ্নিমিত্রা পাল এবং টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। ব্রিগেডে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের এই বিশাল সমাগম অনুষ্ঠানকে রাজনৈতিক বিশ্লেষকরা পশ্চিমবঙ্গের নতুন ক্ষমতার সমীকরণের প্রতীক হিসেবে দেখছে। 


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪