| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 55543 বার পঠিত
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা ও সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার গভীর রাতে প্রদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। আরব নিউজের প্রতিবেদনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র কাশিফ খান।

পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে আঘাত করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এরপর সশস্ত্র জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। দফায় দফায় বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্টের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পরপরই বান্নু অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

বান্নু জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ বান্নু জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ)-এ পাঠানো হয়েছে।

এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪