| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থালাপতি বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 55095 বার পঠিত
থালাপতি বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ  তিনি এই অভিনন্দন জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে,  প্রধানমন্ত্রী মোদি  বিজয়কে উদ্দেশ্য করে লেখেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার আসন্ন মেয়াদের জন্য শুভকামনা রইল।

এর আগে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেন থালাপতি বিজয়।

তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য বিস্তার করা ডিএমকে ও এআইএডিএমকের একচেটিয়া অবস্থান ভেঙে নতুন রাজনৈতিক ইতিহাস গড়েছে রাজ্যটি। রোববার (১০ মে) চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি. জোসেফ বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় মোদি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় বিজয়কে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার মেয়াদ সফল হোক সেই কামনা করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায় বলে জানা গেছে।

শপথের পর প্রথম বক্তব্যে বিজয় নিজেকে “সাধারণ মানুষ” হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিবার থেকে না আসা একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেয়ার অঙ্গীকার করে তিনি “প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ” গড়ার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণকে যথাযথ সময় দিতে হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪