| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, আটক ১

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 54478 বার পঠিত
মোদির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, আটক ১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের আগেই নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

রোববার (১০ মে) বেঙ্গালুরুর প্রধানমন্ত্রী মোদির নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছেই অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বিস্ফোরকগুলো দেখতে পান দায়িত্বরত সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে বিস্ফোরকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে বেঙ্গালুরু ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪