| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 52651 বার পঠিত
চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় নিশ্চিত করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের এই সফরের পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন ট্রাম্প। এরপর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে ট্রত্রাম্পে উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের মেয়াদকালে চীন সফর না করায় এটাই হবে ৯ বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর।

আরও পড়ুন- 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা এবং তার প্রতিশোধমূলক আক্রমণে সৃষ্ট সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখন এমন এক সংকটপূর্ণ মুহূর্তে ট্রাম্পের এই সাম্প্রতিক সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সফরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের বড় অংশ জুড়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪