কিউবার জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে হরমুজ প্রণালি ইস্যুতে। বুধবার এক জরুরি ঘোষণায় কিউবার জ্বালানি মন্ত্রী ভিসেন্টে দে লা ও লেভি জানিয়েছেন দেশটিতে বর্তমানে তেল এবং ডিজেলের কোনো মজুত অবশিষ্ট নেই।
মন্ত্রী লেভি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমাদের কাছে এখন কোনো তেল নেই, এমনকি ডিজেলও নেই। আমাদের সব মজুত ফুরিয়ে গেছে। দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড বর্তমানে 'সংকটজনক' অবস্থায় রয়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিউবা যে কারো কাছ থেকে জ্বালানি কিনতে প্রস্তুত।
আরও পড়ুন-
ভারতে ঝড়-বৃষ্টিতে নিহত ৩৩, ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরপ্রদেশে
জ্বালানি সংকটের কারণে রাজধানী হাবানাসহ সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করায় অনেক এলাকায় দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে জরুরি সেবাগুলো ব্যাহত হচ্ছে।
কিউবায় গত বছরের ডিসেম্বর থেকে মাত্র একটি রুশ পতাকাবাহী বড় তেলের ট্যাংকার 'আনাতোলি কোলোডকিন' নোঙর করেছিল জা ছিল কিউবার সর্বশেষ বড় জ্বালানি সরবরাহ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এবং মার্কিন কড়াকড়ির কারণে নতুন কোনো জাহাজ দেশটিতে পৌঁছাতে পারছে না।
এফ এ/আয়না