| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে গভীর নলকূপে পড়ে যাওয়া ৪ বছরের শিশু ৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 42202 বার পঠিত
ভারতে গভীর নলকূপে পড়ে যাওয়া ৪ বছরের শিশু ৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ভারতের পাঞ্জাব রাজ্যে গভীর ও সরু নলকূপে পড়ে যাওয়া চার বছরের এক শিশুকে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম গুরকরণ সিং। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় নিজের বাড়ির পাশে খেলার সময় সদ্য খোঁড়া একটি নলকূপে পড়ে যায় শিশুটি। প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর গর্তে আটকে পড়ে সে। পরে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও একাধিক সংস্থা।  দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ১২টা ৪০ মিনিটে শিশুটিকে নিরাপদে গর্ত থেকে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধারের পর এনডিআরএফ সদস্যরা শিশুটিকে কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যান। মাটিতে ধুলো-ময়লা লেগে থাকলেও তার অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়রা উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪