| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ডে ট্রেন–বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 41767 বার পঠিত
থাইল্যান্ডে ট্রেন–বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আগুনে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। শনিবার( ১৬ মে) দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর মুহূর্তেই আগুন ধরে যায়। দ্রুতই সেই আগুন আশপাশে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং হতাহতদের উদ্ধারে অভিযান চালান। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করে আনার চেষ্টা চলছে। পাশাপাশি আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনাস্থল ঠান্ডা করা এবং জমে থাকা গ্যাস অপসারণের কাজ চলছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪