| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহার চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 38609 বার পঠিত
ঈদুল আজহার চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

আরও পড়ুন-

হাজিদের সহায়তা করবে হজ রোবট, কথা বলা যাবে ৬৯টি ভাষায়

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের নাগরিকদের এবং একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে  ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ এই নম্বর গুলোতে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪