বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে সরকারকে ‘জনস্বার্থবিরোধী’ সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকার কথা জানিয়েছেন।
আরও পড়ুন-
দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : জামায়াত আমির
রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানিয়ে বলেন,সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে, তা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো উচ্চবিত্ত বা সম্পদশালী মানুষ নন। মূলত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং সাধারণ কর্মজীবী মানুষ জীবন ও জীবিকার তাগিদে, কিংবা যাতায়াতের সুবাদে এই বাহনটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই এর ওপর নির্ভর করে সংসার চালান।
ডা. শফিকুর রহমান উল্লেখ করে বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণ বা বৃদ্ধির স্বার্থে করের আওতা বাড়ানো যৌক্তিক হলেও জীবনযুদ্ধে ক্লান্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এসব সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়।
এফ এ/আয়না