নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিটা শেরপা রবিবার (১৭ মে) তিনি নিজের আগের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৩২তম বার জয় করে নতুন ইতিহাস গড়েছেন। ৫৬ বছর বয়সী কামি রিটা শেরপা ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচ্চতার এভারেস্ট শৃঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে পৌঁছান।
নেপালের পর্যটন বিভাগ তারএই ঐতিহাসিক অর্জন এর জন্য অভিনন্দন জানিয়ে পর্বত পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রোববার সকাল ১০টা ১২ মিনিটে তিনি শীর্ষে পৌঁছান। একই অভিযানে ৫২ বছর বয়সী আরেক নারী শেরপা লাখপা ১১তম বার এভারেস্ট জয় করেন, যা নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন-
ভারতগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি
সোলুখুম্বু জেলার থামে গ্রামে জন্মগ্রহণ করা কামি রিটা শেরপার গ্রামেই এভারেস্ট বিজয়ী প্রথম দুই পর্বতারোহী তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্টে ওঠা এবং এরপর প্রায় প্রতি বছরই এই শৃঙ্গ জয় করে, শুধু ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে বিভিন্ন কারণে অভিযান বন্ধ থাকায় তিনি উঠতে পারেননি।
১৯৫৩ সালে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট জয় করার পর থেকে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ এই শৃঙ্গে আরোহণ করেছেন। ব্রিটিশ গাইড কেনটন কুল শেরপা না হয়েও ১৯ বার এভারেস্ট জয় করেছেন। ১৫ বার শীর্ষে উঠেছেন মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন। এভারেস্টসহ বিভিন্ন শৃঙ্গে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করা শেরপারা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের পরিবারের আয়ের প্রধান উৎস।
এফ এ/আয়না