জাতীয় নাগরিক পার্টির (এনসপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (১৭ মে) শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাযায় সকলকে অংশগ্রহণের জন্য তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে সবাইকে আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে নাহিদ উল্লেখ করেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রবিবার) তাঁর জানাযা এবং কাল দাফন হবে। প্রথম জানাযা, বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাযা, বাদ এশা বনানী দরবার শরীফ, তৃতীয় জানাযা, রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে যার যার সুবিধা অনুযায়ী জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবো।’
আরও পড়ুন-
বিকেলে দেশে ফিরবে কারিনার মরদেহ
হেপাটাইটিস এ ও ই এর সঙ্গে লড়াই করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।
এফ এ/আয়না