| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে চীন

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 32751 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে চীন

বাণিজ্য সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার ঘোষণা দিয়েছে চীন। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের পর এই সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি করবে বেইজিং।

হোয়াইট হাউস জানিয়েছে, এই ক্রয় প্রতিশ্রুতির মধ্যে সয়াবিন, গরুর মাংস, পোলট্রি এবং অন্যান্য কৃষিপণ্য অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি মার্কিন গরুর মাংস রপ্তানিকারকদের জন্য চীনের বাজারে প্রবেশ সহজ করা এবং বার্ড ফ্লু–মুক্ত অঙ্গরাজ্যগুলো থেকে পোলট্রি আমদানির অনুমতি পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

খবরে বলা হয়েছে, গতকাল রোববার প্রকাশিত এক তথ্যপত্রে হোয়াইট হাউস জানায়, ২০২৮ সাল পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে। তবে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা ওই বছরের অবশিষ্ট সময়ের ভিত্তিতে আনুপাতিক হারে নির্ধারণ করা হবে।

এতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প ও শির বৈঠকে চীন যুক্তরাষ্ট্র থেকে অন্তত ৮ কোটি ৭০ লাখ টন সয়াবিন কেনার যে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন চুক্তি অনুসারে এ হার আরও বাড়বে।

চুক্তির অংশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের গরুর মাংসের বাজারও পুনরায় উন্মুক্ত করবে। এজন্য মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া চারশর বেশি উৎপাদন প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ যেসব অঙ্গরাজ্যকে বার্ড-ফ্লুমুক্ত হিসেবে ঘোষণা করেছে, সেসব অঞ্চল থেকে আবারও পোলট্রি আমদানি শুরু করবে বেইজিং।

অন্যদিকে বেইজিংয়ের বিবৃতিতে সরাসরি ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার প্রসঙ্গ উল্লেখ না করে বলা হয়, ইরানের পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে সমাধানে পৌঁছানো জরুরি।

আনও পড়ুন :

কমান্ডো পাঠিয়ে ইরান থেকে ইউরেনিয়াম নিয়ে আসার ঘোষণা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

এছাড়া দুই পক্ষের কোনো বিবৃতিতেই তাইওয়ানের নাম উল্লেখ করা হয়নি। যদিও বৈঠকের আগে শি জিনপিং সতর্ক করে বলেছিলেন, তাইওয়ান ইস্যু ‘সঠিকভাবে পরিচালিত না হলে’ দুই পরাশক্তির মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে।

হোয়াইট হাউস আরও জানায়, বাণিজ্য ও বিনিয়োগ ব্যবস্থাপনায় সমন্বয় আনতে দুই দেশ নতুন দুটি সংস্থা গঠনে সম্মত হয়েছে। এগুলো হলো— ‘ইউএস-চায়না বোর্ড অব ট্রেড’ ও ‘ইউএস-চায়না বোর্ড অব ইনভেস্টমেন্ট’।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শুল্কযুদ্ধ ও বাণিজ্য উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। নতুন এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪