| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে চীনে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 32704 বার পঠিত
ভূমিকম্পে চীনে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের বরাতে জানা গেছে, নিহত দুজন স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে এখনো অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

ভূমিকম্পে কয়েকটি সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। এতে পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে।

আরও পড়ুন :

যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে চীন

তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।

এদিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪