দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে সারাদেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৈঠকে জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেশের আকাশে দেখা যাওয়ায় আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী নির্ধারিত তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয় এবং তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
হাফিজ/ আয়না নিউজ