| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 31664 বার পঠিত
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করায়  প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমি ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন ডাক্তার রায়হান শরীফ । একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে (২২) গুলি করেলে, গুলিটি ডান পায়ে লেগে তমাল গুরুতর আহত হন। শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ রায়হান শরীফকে আটক করে। পরে তার শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই ওয়াদুদ আলী এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত ডাক্তার রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪