| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 31408 বার পঠিত
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশে সূত্রে জানা যায়,জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। অভিযুক্ত গাড়িটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪