ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) নির্ধারিত ওই হামলা ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা’র কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধ এবং চলমান কূটনৈতিক অগ্রগতির কথা বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে এবং একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে বর্তমানে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নেওয়া “সময়োপযোগী নয়” বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আনলেও পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্থিতিশীল নয়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি এখনো দেওয়া হয়নি।
হাফিজ/ আয়না নিউজ