| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 28652 বার পঠিত
আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায়  ঝড়ের সময় আম কুড়াতে  গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পারিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।  চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪