| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো পাকিস্তান

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 28357 বার পঠিত
সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো পাকিস্তান

সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা জোরদার ও কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোতায়েনকৃত বাহিনীর মধ্যে স্থলসেনার পাশাপাশি আধুনিক আকাশ প্রতিরক্ষা ইউনিটও রয়েছে, যা গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো সুরক্ষায় কাজ করবে।

সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়র্টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই মোতায়েনের পূর্ণাঙ্গ তথ্য এবারই প্রথম প্রকাশ করা হলো। তিনজন নিরাপত্তা কর্মকর্তা এবং দুইজন সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, এটি একটি উল্লেখযোগ্য যুদ্ধ-সক্ষম বাহিনী, যা সৌদি আরবের ওপর নতুন করে হামলা হলে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করবে।

সূত্র জানায়, পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি পূর্ণ স্কোয়াড্রন মোতায়েন করেছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ ফাইটার যুদ্ধবিমান। এপ্রিলের শুরুতে এসব বিমান সৌদি আরবে পাঠানো হয়। এছাড়া দুই স্কোয়াড্রন ড্রোনও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুই নিরাপত্তা কর্মকর্তা।

তারা আরও জানায়, মোতায়েনের অংশ হিসেবে প্রায় ৮ হাজার সেনা পাঠানো হয়েছে এবং প্রয়োজন হলে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি চীনা এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। এছাড়া এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি সদস্যরা পরিচালনা করছেন এবং পুরো ব্যয় বহন করছে সৌদি আরব।

আরও পড়ুন :

পাকিস্তানে হামলা হলে তা ভারতের জন্য অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে

দুই নিরাপত্তা কর্মকর্তা আরও জানান, চুক্তির অংশ হিসেবে পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ও রয়েছে। তবে কোনো যুদ্ধজাহাজ ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। 

তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দফতর বা সৌদি সরকারের মিডিয়া অফিস কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, যা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪