| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে কারাবন্দিদের জন্য পাঠাগার স্থাপন

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 28497 বার পঠিত
মুন্সীগঞ্জে কারাবন্দিদের জন্য পাঠাগার স্থাপন

মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা বন্দিদের জন্য পাঠাগার স্থাপন করেছে কারা কর্তৃপক্ষ। পাঠাগারে কারাবন্দি ব্যক্তি ও আসামিদের ধর্মীয়, নৈতিকতা এবং মুল্যবোধ জাগ্রত করা সংক্রান্ত পুস্তক রাখা হয়েছে।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এই কারা পাঠাগার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.ফখরুল আশরাফ।

পাঠাগার উদ্বোধনকালে জেলা প্রশাসকক জানান, বই মানুষের জ্ঞান, মুল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে পাঠাগার স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। যা কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪