হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৯ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী আরো বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
একইসাথে দেশের হামের বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আগের সরকারের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই হামের সংক্রমণ বাড়ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও স্বাস্থ্যসেবার উপর বিশেষ নজর দিয়েছে। এবং খুব শিগগিরই সারাদেশে হেলথ কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হবে।
সূর্যয় কর্মকার / আয়না নিউজ