| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা ইরানের

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 27788 বার পঠিত
ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা  ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার জন্য ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করছে ইরানের আইনপ্রণেতা মাহমুদ নাভাবিয়ান। সোমবার  গণমাধ্যমে এ  তথ্য জানান তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে সাম্প্রতিক হুমকির জবাবে দেশটির সংসদ শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যাকারীর জন্য  ৫ কোটি ইউরো (প্রায় ৫৪ মিলিয়ন ডলার) পুরস্কার ঘোষণা করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হয়েছে।

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান,এই ‘পবিত্র কাজটি’ সম্পাদনকারী যে কোনো ‘প্রাকৃতিক বা আইনগত ব্যক্তি’কে এই অর্থ দিতে ইরান সরকার প্রস্তুত রয়েছে।আজিজি গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান’ পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে।সেই সাথে সম্প্রতি একটি হ্যাকিং গ্রুপও ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যায় ৫ কোটি ডলার পুরস্কার দেওয়ার দাবি করে।

বিশ্লেষকদের মতে, এই বাউন্টি বা পুরস্কারের খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের একটি সংশোধিত ও আপডেট করা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ইরানের এই প্রস্তাবিত আইনটি দেশটির পূর্ববর্তী যেকোনো মৌখিক হুমকি বা ধর্মীয় প্রচারণামূলক প্রচারণার চেয়ে অনেক বেশি মারাত্মক এবং এটি তেহরানের পূর্ববর্তী অবস্থানের চেয়ে ভালো কোনো অগ্রগতি নয়। সম্পূর্ণ চাপ ইরানের ওপরই বর্তায়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমানে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে চূড়ান্তভাবে হুমকির মুখে ফেলেছে।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪