| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক দিনে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৭

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 26245 বার পঠিত
এক দিনে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৭

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই টিকাবঞ্চিত অথবা নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা টিকা গ্রহণ করেনি। পরিস্থিতি মোকাবিলায় সব জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, হামে আক্রান্ত রোগীদের জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা আগেই দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে শিশুকে সময়মতো টিকা দেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪