রাজধানীর পল্লবীতে লামিসা (৭) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, রোড-৭-এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলাকেটে হত্যা করে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
পুলিশ বলেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।
সূর্যয় কর্মকার / আয়না নিউজ