| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 27224 বার পঠিত
ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিতে হবে। বৈধ বা মেয়াদোত্তীর্ণ—উভয় ধরনের পাসপোর্ট থাকলেও তা জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা-২০০৯ সংশোধন করে এই নতুন নির্দেশনা যুক্ত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সোমবার (১৮ মে) জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী,  বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এই তিন দেশের আবেদনকারীদের নাগরিকত্ব আবেদন করার সময় তাদের পাসপোর্ট সম্পর্কিত তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এতে পাসপোর্ট নম্বর, ইস্যুর স্থান ও তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর কাছে কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ নিজ দেশের পাসপোর্ট থাকলে তা গ্রহণযোগ্য হবে না। নাগরিকত্ব অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে তার পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও সংশ্লিষ্ট পোস্টাল কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

নতুন এই নিয়মকে নাগরিকত্ব প্রক্রিয়ায় আরও কঠোর ও যাচাইভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪