| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো বাস চলাচল

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 27196 বার পঠিত
নওগাঁয় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো বাস চলাচল

নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের ফলে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্বে ১০-১৫ জন যুবক একতা পরিবহনের চালককে মারধর এবং কাউন্টার ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ  বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রাখেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃতে টানা কয়েক ঘণ্টা আলোচনার পর বিকেলে সাড়ে ৫টায় পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হয়।

 আলোচনাসভায় তারা বলেন হামলাকারীরা যে দলেরই  হোক না কেনো, শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

সুর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪