| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৯

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 25707 বার পঠিত
লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৯

দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বুধবার (২০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের দেইর কানুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে এক কিশোরীও রয়েছে।

এ ছাড়া নাবাতিয়েহ ও টাইর জেলাতেও পৃথক হামলায় আরও ৯ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন-ইসরায়েল সীমান্তে। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

দুর্নীতি মামলায় ৮৮ বার আদালতে নেতানিয়াহু

ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। একই সঙ্গে উত্তর ইসরায়েল সীমান্তের কাছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪