| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় যৌথ অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 25509 বার পঠিত
নাইজেরিয়ায় যৌথ অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস) ও এর পশ্চিম আফ্রিকাভিত্তিক শাখা আইএসডব্লিউএপি’র ১৭৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সমর্থনে পরিচালিত এ অভিযানে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীটির একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে আইএস ও আইএসডব্লিউএপি’র ব্যবহৃত বিভিন্ন চেকপয়েন্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক ঘাঁটি, সামরিক সরঞ্জাম এবং আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া আইএসডব্লিউএপি’র তিন শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউয়ি এবং আবু আল-মুথানা আল-মুহাজির—নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকা অঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে আইএস এবং এর সহযোগী সংগঠনগুলো, যার ফলে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় জঙ্গি তৎপরতা ও সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হাফিজ/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪