| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24222 বার পঠিত
টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ


আইসিসির হালনাগাদ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। মিরপুর থেকে সিলেট, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চলছে জয় জয়কার। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এরপরই আইসিসি থেকে এলো সুখবর। প্রথমবারের মতো পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।

মিরপুরের স্বভাবজাত মন্থর গতির পিচের পরিবর্তে পেস বোলিং এবং ব্যাটিং সহায়ক পিচকেই বেঁছে নেওয়া হয়। সিলেটের পিচও ছিল একই। এরারও পাকিস্তান সুবিধা করতে পারেনি। ব্যাটে-বলে দারুন পারফর‌ম্যান্স দেখিয়ে  সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

এরপর সিলেট ম্যাচ শেষেই র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আইসিসি। সর্বশেষ তথ্য অনুযায়ী, টেস্ট র‌্যাঙ্কিংয়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের সাত নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।

আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে। অন্যদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে এক ধাপ এগিয়েছে শ্রীলঙ্কা অবস্থান করছে ছয় নম্বরে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪