| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাচ সেরা লিটন, সিরিজে মুশফিক

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24202 বার পঠিত
ম্যাচ সেরা লিটন, সিরিজে  মুশফিক

পাকিস্তানের বিপক্ষে মিরপুর ও সিলেটের মাটিতে টানা দুই টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে সিরিজ সেরা মুশফিক ও ম্যাচসেরা হয়েছেন লিটন।

ট্রফি জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুশফিকুর রহিম বলেন, আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন ধরে দেশের জন্য ক্রিকেট খেলছি এবংএই জয় আমাদের জন্য অনেক বড় এক পাওয়া। দেশের প্রতিনিধিত্ব করাটা মোটেও কোনো সহজ কাজ নয়। এখানে টিকে থাকতে হলে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হবে। গত কয়েক বছর ধরে মাঠের ভেতরে সবাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, তারা প্রত্যেকেই এই বিশাল কৃতিত্বের দাবিদার। ফলে দলের প্রতিটি ছেলেই এই দারুণ সাফল্য পাওয়ার যোগ্য বর্তমানে আমার ক্রিকেটীয় জীবনকে ভীষণভাবে উপভোগ করছি।

সিরিজ সেরা মুশফিকলিটন দাসের প্রশংসা করে মুশফিক আরও বলেন, লিটন প্রথম ইনিংসে সত্যি দুর্দান্ত ও লড়াকু এক ব্যাটিং করেছে। মূলত তার অনবদ্য সেঞ্চুরির কারণেই আমরা শক্তভাবে ম্যাচে টিকে ছিলাম।

এদিকে ম্যাচটিতে বোলাররা ঝড় তোলার আগে ব্যাট হাতে বড় অবদান রেখা লিটন দাস বলেন,ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র পরামর্শ মেনেই পুরস্কার তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটারা।

প্রথম ইনিংসে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ধুঁকতে থাকা সেই দলকে টেনে তোলেন লিটন দাস। লোয়ার অর্ডারদের নিয়ে করেন দুর্দান্ত এক লড়াই। লিটনের মহাকাব্যিক এক সেঞ্চুরিতে ভর করেই ২৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।প্রথম দিনের উইকেটও অত সহজ ছিল না।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪