| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃষার রহস্যজনক মৃত্যুতে নারীদের যে পরামর্শ কঙ্গনার

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24152 বার পঠিত
তৃষার রহস্যজনক মৃত্যুতে নারীদের যে পরামর্শ কঙ্গনার

ভারতীয় বিনোদন জগতে অভিনেত্রী তৃষা শর্মা-র রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে উচ্চশিক্ষা, চাকরি ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে অভিনয়জগৎ থেকে সরে যান তিনি। তবে সম্প্রতি তার মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে পারিবারিক নির্যাতনের অভিযোগ।তৃষার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিং-এর বিরুদ্ধে পণের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা করে তৃষার পরিবার।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি সমাজে বিবাহিত নারীদের প্রতি হওয়া অবহেলা ও নির্যাতনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কঙ্গনার মতে, অনেক শিক্ষিত নারীও দাম্পত্য জীবনে মানসিক চাপের মুখে পড়েন, কিন্তু সমাজের ভয়ে বা পারিবারিক চাপে তারা সহজে বেরিয়ে আসতে পারেন না।

নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, জীবনে নিজের ক্যারিয়ার ও আর্থিক স্বাবলম্বিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নারীরা সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। নারীদের নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজেদের হাতেই রাখতে হবে।

উল্লেখ্য, গত ১২ মে ভোপাল-এ শ্বশুরবাড়ি থেকে তৃষা শর্মার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ঘটনার পর থেকে সমর্থ সিং পলাতক রয়েছেন। এরপর থেকেই ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪