| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যায় অপরাধীর রুহ কাঁপানো বিচার চান ইরফান সাজ্জাদ

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24025 বার পঠিত
রামিসা হত্যায় অপরাধীর রুহ কাঁপানো বিচার চান ইরফান সাজ্জাদ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনার জেরে দেশজুড়ে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

এ ঘটনাকে কেন্দ্র করে দেশর সাধারণ মানুষ শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ অঙ্গনের অনেক তারকারা।

নিজের ফেসবুক পোস্টে অভিনেতা ইরফান লেখেন,'অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রূহ কাপে'। এবং এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দিবেন আর বিচারের কোনো নাম নাই, এই সার্কাস আর কতদিন?

একই পোস্টে প্রধানমন্ত্রীর উদ্দেশেও আবেদন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সকল বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার  বিচ্ছিন্ন  মাথা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই ভবনে ভাড়ায় ওঠেন। ঘটনার সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান, তখন ভেতরে হত্যাকাণ্ড চলছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং শিশুটির সঙ্গে বিকৃত যৌন আচরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। 

পুলিশের দাবি, নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই প্রথমে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়, পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে তার মাথা  বিচ্ছিন্ন করা হয়।  এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিষয়টি ময়নাতদন্ত  শেষে  নিশ্চিত হওয়া যাবে।

এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারের দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪