| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহু আমার কথার বাইরে যাবেন না : ট্রাম্প

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 24063 বার পঠিত
নেতানিয়াহু আমার কথার বাইরে যাবেন না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি যা চাইবেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেটাই করবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়াহুড়ো নেই।

বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন। জবাবে ট্রাম্প বলেন, “তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।”

এ সময় ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং তিনি তাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেন।

ইরানের সঙ্গে সীমিত পরিসরের কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র রাজি কি না— এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা।

এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেন ট্রাম্প। এরপর থেকেই তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা অস্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যেকোনো সময় আরও জটিল আকার নিতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪