| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলের সিনেমা বক্স অফিসে ভালো না করায় মন ভাঙল আমিরের

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22566 বার পঠিত
ছেলের সিনেমা বক্স অফিসে ভালো না করায় মন ভাঙল আমিরের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির খান। সম্প্রতি মুক্তি পাওয়া আমিরের ছেলে জুনেইদ খানের সিনেমা ‘এক দিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় মন ভেঙেছে আমির খানের।

এই ছবিতে জুনেইদের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। বক্স অফিসে জুনেইদের এই সিনেমাটি একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। ছেলের ক্যারিয়ারের শুরুতেই এমন ব্যর্থতায় হতাশা আমির খান।

তিনি আশা করেছিলেন, সিনেমাটি দর্শক মহলে ভালো সাড়া পাবে।দর্শক যখন টিকিট কেটে হলে যান, তখন তারা ভালো সময় কাটানোর আশাতেই যান। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে দায়টা নির্মাতারই। একটি সিনেমা ফ্লপ করলে আমার হৃদয় ভেঙে যায়। এই ধরনের ব্যর্থতায় মনে কষ্ট চেপে না রেখে কেঁদে ফেলা ভালো, যাতে মনের ভেতরের কষ্টটা হালকা হয়। তারপর আবার সামনে এগোতে হবে।

এ নিয়ে জুনাইদ বলেছেন, পুরো টিম সিনেমাটি নিয়ে আশাবাদী ছিল। অনেকে পছন্দও করেছেন, তবে বেশিরভাগ দর্শকের মন জয় করতে পারেনি ছবিটি।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪