| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22344 বার পঠিত
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনমুখী সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জনগণের ভোগান্তি কমানোই সরকারের মূল লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় নীতি-সহায়তা ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যখাতে একটি টেকসই পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন।

আরও পড়ুন :

দেশের অপকর্মের জন্য জামায়াতকে দায়ী করলেন বিএনপির দুদু

সাক্ষাৎ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান, কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা ও ডা. আজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪