| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 21995 বার পঠিত
হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি রোগীর রেকর্ড।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৪২৩ জন। গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৮ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।

এছাড়া ওই সময়ের মধ্যে ৪৬ হাজার ৪০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার জন এবং নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৫ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের।

এর আগে চলতি বছরে ২৬ এপ্রিল এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়। ওইদিন ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৪ জন হাম ও হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪