| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মূল্যবোধের অবক্ষয়েই বাড়ছে সামাজিক অস্থিরতা: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 21526 বার পঠিত
মূল্যবোধের অবক্ষয়েই বাড়ছে সামাজিক অস্থিরতা: মির্জা ফখরুল

সমাজে ক্রমাগত নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ই সামাজিক অস্থিরতা, সহিংসতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন,বিএনপির মহাসচিব ও রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। 

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি এসব অমানবিক অপরাধের বিরুদ্ধে দেশব্যাপী একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, শুধু আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগের মাধ্যমে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক—সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে মানবিকতা, সম্মানবোধ, দায়িত্বশীলতা এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তুলতে হবে।

শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ শৈশব নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪