এবার টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শুক্রবার (২২ মে) চরপৌলি এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী অর্থবছরেই কাজ শুরু হতে পারে।
মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্থায়ী সমাধানের পথে এগোচ্ছে। বাঁধ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করবে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা প্রশাসক শরিফা হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনের ফলে প্রতি বছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্বাস দিয়ে বলেন আগামী অর্থবছরেই কাজ শুরু হতে পারে।
তবে স্থানীয়দের আশা, এবার স্থায়ী বাঁধ নির্মাণ হলে নদীভাঙন থেকে রক্ষা পাবে হাজারো পরিবার এবং বদলে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র।
সূর্যয় / আয়না নিউজ