| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1776 বার পঠিত
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ সব আরোহী প্রাণ হারান।

রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের চালক কাওছার (২৫), মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) এবং জাহাঙ্গীর মোল্লার স্ত্রী মাজেদা আক্তার (৪৮)। তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪