| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল রানার স্ত্রী স্বপ্না

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1754 বার পঠিত
শিশু রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল রানার স্ত্রী স্বপ্না

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বর্তমানে তাকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। একই মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও দুপুরের মধ্যে আদালতে হাজির করার কথা রয়েছে।

আলোচিত এ মামলায় রোববার পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহের মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

গত ২০ মে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা জানান, শিশু রামিসাকে জোরপূর্বক নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন তিনি। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন অংশ বিকৃত করা হয়। ঘটনার সময় তার স্ত্রী একই কক্ষে ছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

রামিসা হত্যা মামলা : ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে

পুলিশের আবেদনে বলা হয়, ঘটনার দিন সকালে রামিসাকে কৌশলে অভিযুক্তদের ফ্ল্যাটে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা মাথাবিহীন মরদেহ উদ্ধার করেন। পরে একটি বালতির ভেতর শিশুটির কাটা মাথা পাওয়া যায়।

ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪